Posts

#শীতল পাটি

Image
আমাদের বাংলার ঐতিহ্য হচ্ছে শীতলপাটি। একটা সময় ছিল যখন ঘরে ঘরে এবং আমাদের হৃদয়ে শীতলপাটি জায়গা করে নিয়েছিল।এখনো আমাদের মন থেকে শীতলপাটি মুছে যায়নি। কিন্তু এই শীতলপাটি শুধুমাত্র আমাদের অন্তরে থাকলেই হবে না,আমাদের বাড়ির উঠানেও শীতলপাটির স্থায়ী জায়গা প্রয়োজন।

villgoods Products

Image
 দীপাবলি প্রদীপ এবং মাটির তৈরি ডুগি তবলা এগুলি আমাদের গ্রামাঞ্চলের মৃৎশিল্পীরা বানিয়েছে এই প্রোডাক্ট সম্পূর্ণণ পরিবেশ বান্ধব এগুলো কিনতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে করতে পারেন। Diya for Diwali  Villgoods 👇WhatsApp Link  https://wa.me/message/FPVOZTJKANPKD1

গ্রাম শিল্প বাঁচাও

Image
গ্রামে এখনো অনেক শিল্পী আছে, আছে সুন্দর সুন্দর শিল্প ভাবনা,  আছে শিল্প প্রতিভা । কিন্তু বর্তমান কর্পোরেট মানুষরা ইন্টারনেটের সুযোগ নিয়ে তাদের কারখানার তৈরি প্রোডাক্ট গুলো সঠিকভাবে মার্কেটিং করে পৌঁছে দিচ্ছে দেশের তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে । যার ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্রাম শিল্প ও শিল্পীরা বঞ্চিত হচ্ছে;  অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাম অঞ্চল।  আমরা চাইলে এর একটা বিহিত করতে পারি বা করার চেষ্টা করতে পারি। villgoods  ইন্টারনেটের এই সুবিশাল সুযোগ বা যোগাযোগ কে গ্রাম শিল্প বা শিল্পীর সাথে জুড়ে দেশ তথা সারা বিশ্বে পৌঁছে দিতে পারি এই গ্রাম্য প্রোডাক্ট গুলি এছাড়াও এই গ্রাম্য প্রোডাক্ট গুলি যথেষ্ট ভাবেই পরিবেশবান্ধব প্রডাক্ট এই প্রোডাক্ট এর ব্যবহার বাড়লে গ্রাম্য অর্থনীতি তথা পরিবেশকেও সুস্থ এবং সবল করে তোলা সম্ভব উদ্যোগ নিলে এটা সম্ভব গ্রাম্য শিল্পী ও শিল্প বাঁচাও   #villgoods

গ্রামের হারিয়ে যাওয়া শিল্প ! বাঁচাও

Image
 হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামের শিল্পীরা ।  দীর্ঘদিন গ্রামের মানুষের হাতের কাজের যে প্রডাক্ট সেই প্রোডাক্ট গুলি তারা নিজেদের খুশির জন্য বানাত, আনন্দ করে বানাত, কিন্তু আজ এই ডিজিটাল পৃথিবীতে সব কিছু হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে তাদের এই শিল্প ভাবনা। হারিয়েছে তাদের কাজ, গ্রাম্য অর্থনীতিকে দীর্ঘদিন চালিয়েছে তাদের এই হস্তশিল্প, কিন্তু বর্তমান পৃথিবীতে কর্পোরেটদের চিন্তাভাবনার কাছে হেরে যাচ্ছে গ্রামের শিল্পীরা । যে কোন ভাবেই আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের উদ্যোগ নিতে হবে যাতে করে এই পরিবেশবান্ধব প্রোডাক্টগুলো ফিরে আসে।                ফিরে আসুক , বেঁচে থাকুক